“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

জরুরি বিজ্ঞপ্তি

সম্মানিত পাঠকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ,

অনলাইনের একটি অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের প্রিয় সংবাদমাধ্যম ঢাকা২৪নিউজ-এর ওয়েবসাইট গত ২১ জুন ২০২৬ তারিখ থেকে ২৪ জুন ২০২৬ তারিখ দুপুর ১২:০০টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ছিল। এ অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

উক্ত সময়ের মধ্যে আমাদের নিয়মিত সংবাদ কার্যক্রম ব্যাহত হওয়ায় যেসব সংবাদ প্রকাশ করা সম্ভব হয়নি, সেগুলো ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও প্রতিনিধিদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সংগৃহীত সংবাদসমূহ যথাযথ তারিখ উল্লেখপূর্বক পুনরায় প্রেরণ করার জন্য। প্রাপ্ত সংবাদসমূহ সংগ্রহের তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে অনলাইনে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

আমরা ইতোমধ্যে সমস্যাটি সমাধান করেছি এবং এখন থেকে আমাদের ওয়েবসাইট স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আপনাদের ধৈর্য, সহযোগিতা ও অব্যাহত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

ধন্যবাদান্তে,
মোঃ জাকির হোসেন
সম্পাদক
ঢাকা২৪নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *