“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

নওগাঁয় ঝড়ে বাড়িতে গাছ পড়ার ঘটনার জেরে প্রতিবেশীর ১৬টি আকাশমনি গাছ কাটার অভিযোগ

এবিএম হাবিবুর রহমান

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের দাশড়া গ্রামে ঝড়ে বাড়ির ক্ষয়ক্ষতির ঘটনাকে কেন্দ্র করে মীমাংসার পর প্রতিবেশীর ১৬টি আকাশমনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকজন ব্যক্তি জমির মালিকের অনুমতি ছাড়াই গাছগুলো কেটে পাশের একটি পতিত জমিতে ফেলে রাখেন। বিষয়টি জানতে পেরে গাছের মালিকের ভাই আফান আলী ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার বিষয়টি প্রত্যক্ষ করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন।

  • আরও পড়ুন

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় একই দিন বিকেলে গাছের মালিক মো. মুকবুল হোসেন মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাশড়া গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, মো. লৎফর হোসেনসহ ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে তার গাছ কেটে ক্ষতিসাধনের অভিযোগ আনেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবারের ঝড়ে দেলোয়ার হোসেনের বাড়ির টিনের চালার ওপর একটি আকাশমনি গাছ ভেঙে পড়ে। এতে তার প্রায় ৫ থেকে ৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

পরে উভয় পক্ষের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা করে ৭ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হলে বিষয়টির মীমাংসা হয়।
গাছের মালিক মো. মুকবুল হোসেন বলেন, “আমি ঢাকায় চাকরি করি। গ্রামের জমিজমা ও অন্যান্য বিষয় আমার ভাইয়েরা দেখাশোনা করেন। ঝড়ে একটি গাছ পড়ে দেলোয়ার হোসেনের বাড়ির কিছু ক্ষতি হলে আমি ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি সমাধানের নির্দেশ দিই। সে অনুযায়ী তাকে ৭ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু পরে জানতে পারি আমার জমিতে থাকা প্রায় ১৫ থেকে ১৬টি আকাশমনি গাছ কেটে ফেলা হয়েছে। এতে আমার প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

তবে অভিযোগ অস্বীকার না করে দেলোয়ার হোসেন বলেন, “বাড়ির পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় গাছগুলো ছিল। একটি গাছ ঝড়ে আমার বাড়ির ওপর পড়ে ক্ষতি করেছে। গাছগুলো কাটার জন্য একাধিকবার বলেছিলাম। কোনো ব্যবস্থা না নেওয়ায় আমি গাছ কেটেছি বলে স্বীকারও করেন।। এছাড়া ওই জায়গায় আমার জমি পাওয়ার দাবিও রয়েছে।” এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “গাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *