স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের ২৯ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদ ও প্রভাবশালী নেতা এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান ইমন মুন্সীর বিরুদ্ধে একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন বেনামী ও ভুঁইফোড় পেজ থেকে তাঁকে জড়িয়ে সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে।
- আরও পড়ুন
- কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

- সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল

- নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

- নামাজ পড়াতে বেরিয়ে আর ফেরেননি হাফেজে কুরআন রোকনুজ্জামান, সন্ধান চায় পরিবার

- লিওনেল মেসির স্ত্রীর জীবন বদলে গেলো, সাবলীল ইংরেজিতে মুগ্ধ ভক্তরা

- নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন


গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন মোঃ হাবিবুর রহমান ইমন মুন্সী। একই সাথে ২৯ নং ওয়ার্ড বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এই নোংরা ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে মোঃ হাবিবুর রহমান ইমন মুন্সী বলেন, “আসন্ন ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মাঠ থেকে আমাকে দূরে সরানোর অপকৌশল অবলম্বন করছে।
তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট খবর ছড়াচ্ছে, যার সাথে বাস্তবতার দূরতম কোনো সম্পর্ক নেই। আমি এই ভিত্তিহীন ও হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ২৯ নং ওয়ার্ডের সচেতন সর্বস্তরের জনগণ ও আমার প্রাণের সংগঠন বিএনপির নেতাকর্মীরা এই ধরনের সস্তা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে কখনোই বিভ্রান্ত হবেন না।” এদিকে দলের একজন ত্যাগী ও জনপ্রিয় নেতার বিরুদ্ধে এমন সুপরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় নেতাকর্মীরা। ২৯ নং ওয়ার্ড বিএনপি, ২৯ নং ওয়ার্ড ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন, মোঃ হাবিবুর রহমান ইমন মুন্সীর জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ নষ্ট করতেই এই চক্রান্ত করা হচ্ছে।
যারা নোংরা রাজনৈতিক ফায়দা লুটতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় রাজপথে নেতাকর্মীদের সাথে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।


“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/SU4ou
https://shorturl.fm/hEor2
https://shorturl.fm/TyEyJ
https://shorturl.fm/F9QVz
https://shorturl.fm/iPZbK
6k85i3