“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

“ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ঝাঁজ দেখালো কাঁচামরিচ”

মোঃ সামিরুল ইসলাম
নড়াইল প্রতিনিধি

বৃষ্টির কারণে সবজির সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে কাঁচাবাজার গুলোতে, বেড়েছে বিভিন্ন সবজির দাম। কোনো কোনো সবজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। কাঁচামরিচের দাম বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকাতে। শুক্রবার সকাল থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে মরিচের এমন দাম চোখে পড়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে বেশিরভাগ সবজিখেত নষ্ট হওয়ায় সরবরাহ সংকটের কারণে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজার ঘুরে দেখা যায়, ৩০ টাকার ঢেঁড়সের দাম বেড়ে হয়েছে ৬০ টাকা। এছাড়া চিচিংগা ৩০ থেকে ৪০ টাকা, করলা ৮০ টাকা, লাউ ৩৫ থেকে ৪০ টাকা পিস, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া, বাজারেও বেড়েছে সব ধরনের মাছের দামও।

চাষ করা মাছের পাশাপাশি দেশীয় মাছের দামও ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে উন্মুক্ত জলাশয়ের পাশাপাশি পুকুরে মাছ ধরা কম পড়ায় বাজারে দেখা দিয়েছে সংকট। তাই বাজারে বেড়েছে মাছের দাম। কথা হয় বাজারে আসা গৃহবধূ চামেলী ইসলাম সাথে। তিনি বলেন, একে তো বর্ষাকাল, তারপর বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের হাঁসফাঁস অবস্থা । ব্যবসায়ী আবুল হোসেন বলেন, টানা বৃষ্টিতে মরিচখেত নষ্ট হয়েছে।

  • আরও পড়ুন

বাজারে চাহিদা অনুযায়ী মরিচ পাওয়া যাচ্ছে না। তাই বাইরে থেকে বেশি দামে কিনে এনে বিক্রি করতে হচ্ছে। লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা জানান, লাগাতার বৃষ্টির কারণে অনেক কৃষকের মরিচখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহও কমেছে। এ কারণেই কাঁচামরিচের দাম দিন দিন বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *