এবাদুল হোসেন
ভ্রাম্যমাণ প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আমবাগান এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শাহীন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাহীন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
- আরও পড়ুন
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’

- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ

- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী

- দীর্ঘ অপেক্ষার অবসান, দুই মাসে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু

- বাকেরগঞ্জে বালুর বস্তায় রাখা বোমার বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত

পুলিশের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে শাহীন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119