মোঃ কাজল
আসন্ন বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী শেখ সোহাগ ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি ৬নং ওয়ার্ডবাসীকে এই আনন্দের অংশীদার হওয়ার আহ্বান জানান।
শুভেচ্ছা বিনিময়কালে শেখ সোহাগ ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে যদি মেম্বার নির্বাচিত হতে পারি, তবে ৬নং ওয়ার্ডকে সম্পূর্ণ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। এই লক্ষ্য অর্জনে আমি ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
এলাকার সুপরিচিত ও অভিজ্ঞ এই সমাজসেবক তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে আরও বলেন, তিনি রূপসা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইতিপূর্বেও আইচগাতী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাজার পরিচালনা কমিটি এবং গাজীপুর মহানগর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন। এর বাইরেও তিনি অসংখ্য ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে থেকে মানুষের সেবা করে যাচ্ছেন।
উল্লেখ্য, সমাজসেবা ও জনপ্রতিনিধি হিসেবে অনন্য অবদানের জন্য শেখ সোহাগ ইসলাম ইতোমধ্যেই জাতীয় পর্যায়ে বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন। মানবধিকার সংস্থা ‘ইউনাইটেড মুভমেন্টস হিউম্যান রাইটস’ কর্তৃক খুলনা জেলার সফল ইউপি মেম্বার ও সমাজসেবক হিসেবে বিশেষ অবদান রাখায় তিনি ‘মাদার তেরেসা সম্মাননা-২০১৫’ এবং ‘মহান মাতৃভাষা সম্মাননা-২০১৬’ পদকে ভূষিত হন। এছাড়াও তিনি খুলনা জেলায় পর পর দুই বার ‘শ্রেষ্ঠ মেম্বার’ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
- আরও পড়ুন
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’

- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ

- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী

- দীর্ঘ অপেক্ষার অবসান, দুই মাসে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু

- বাকেরগঞ্জে বালুর বস্তায় রাখা বোমার বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত

বিজ্ঞপ্তিতে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, আশীবার্দ ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করেছেন, যেন অতীতের মতো ভবিষ্যতেও তিনি সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবক হয়ে কাজ করে যেতে পারেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119