এস এম বাদল
কুষ্টিয়া প্রতিনিধি
ভাবগাম্ভীর্য ও জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার(৪সেপ্টম্বর) রাত সাড়ে ১০ টার সময়
কুষ্টিয়া শহরের এনএস রোডের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির মিলনায়তনে কুষ্টিয়া জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক রতন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের আহ্বায়ক বিজন কুমার কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সুভাষ চন্দ্র রায় এবং সদস্য সচিব ডা. পি কে সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিবিউটর অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ রতন কুমার পাল এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক হ্যাপি সাহা।
- আরও পড়ুন
- কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

- সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল

- নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

- নামাজ পড়াতে বেরিয়ে আর ফেরেননি হাফেজে কুরআন রোকনুজ্জামান, সন্ধান চায় পরিবার

- লিওনেল মেসির স্ত্রীর জীবন বদলে গেলো, সাবলীল ইংরেজিতে মুগ্ধ ভক্তরা

- নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ, নীতি ও দর্শন জীবন ও সমাজে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে এক ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119