“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা দোয়া ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

বটিয়াঘাটা থানার ৭ নং আমিরপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত বাইনতলা বাজারের পাশে অবস্থিত ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসার ১০/ ০৯/২৬ ইং তারিখে সকাল ১০ঘটিকায় মাদ্রাসার অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মাওলানা নাজমুল হাসান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার আল মাহমুদ কাজী। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)- এর জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়পরায়ণতা, সহনশীলতা এবং ইসলামের শান্তির বাণী তুলে ধরেন। তাঁরা বলেন, হযরত মুহাম্মদ (সা.)- এর আদর্শ অনুসরণের মধ্য দিয়েই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলন ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসার সুপার আল মাহমুদ কাজী, আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ সুপার মোজাম্মেল হোসেন,সহকারী মৌলভী মাওলানা আবু সাঈদ , ইমাম হোসেন,মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ, রহমত রাফি, হাফিজুর রহমান, সহকারী শিক্ষিকা মাওলানা মাসুমা খাতুন, নাজমুন নাহার, ইমদাদুল হক প্রমুখ।

সর্বশেষ দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *