মোঃ রাশেদুল আলম
বাকেরগঞ্জ জেলা প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে পূর্ব শত্রুতার জেরে সুমন সিকদার (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমন সিকদার কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে। বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মা মনোয়ারা বেগমের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে স্থানীয় যুবদল নেতা রিগ্যান হাওলাদারের সঙ্গে তার ছেলে সুমনের পূর্ব শত্রুতার জেরে প্রথমে তর্কাতর্কি ও পরে মারামারি শুরু হয়। একপর্যায়ে রিগ্যান ও তার সঙ্গে থাকা মনা তালুকদার, সুমন সিকদারসহ ৮-১০ জন ধারালো অস্ত্র দিয়ে সুমনের মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়।
পরে সুমনের মৃত্যু নিশ্চিত হয়েছে মনে করে তাকে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে রেখে অভিযুক্তরা চলে যায় বলে অভিযোগ করেন তার মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রিগ্যান হাওলাদার, সুমন সিকদার ও মনা তালুকদার পলাতক রয়েছেন বলে জানা গেছে। রিগ্যান ওই এলাকার রফিক হাওলাদারের ছেলে এবং যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মনা তালুকদার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
- আরও পড়ুন
- মনোনয়ন দৌড়ে তিন মুখ, ছনুয়ার মানুষের আলোচনায় মানবিক নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীর!

- বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

- কুষ্টিয়ায় লাল পতাকা মিছিল ও সমাবেশ

- নড়াইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

- নড়াইলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

- নড়াইলে আফরা নদীতে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা

স্থানীয়রা ও নিহত সুমনের ছেলে তানভীর সিকদারের দাবি, কিছুদিন আগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদার তার ছোট মা, মনি বেগমের সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে তাকে নিয়ে চলে যান। এ ঘটনা নিয়ে মনা তালুকদারের সঙ্গে সুমনের পূর্ব থেকেই শত্রুতা ছিল বলে তারা জানান।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119