“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

পরিবার ও মামলার বাদী-সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতসহ সুষ্ঠু তদন্তের দাবি

তারা মিঞা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার, নিহতের পরিবার ও মামলার বাদী-সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। গোদনাইল নয়াপাড়া ও ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার সর্বস্তরের জনগণ এবং নিহত সজীবের পরিবারের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় নিজ বাসায় ফেরার পথে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. জাহাঙ্গীরের ছেলে মো. সজীব (৩২) হত্যাকাণ্ডের শিকার হন।

এ ঘটনায় নিহত সজীবের মা শিরিনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাইকেল, মো. আপন, মো. তাহসিন, মো. নুরুজ্জামান, মো. আকাশ ও মো. ইমনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৬২।

মানববন্ধনে বলা হয়, মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার অন্য আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

  • আরও পড়ুন

বক্তারা অভিযোগ করেন, পলাতক আসামিরা নিহত সজীবের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্য এবং মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।

নিহত সজীবের পরিবারের সদস্য ও এলাকাবাসী বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় সজীবকে হত্যার শিকার হতে হয়েছে বলে তারা মনে করেন। তাদের অভিযোগ, এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। হত্যাকাণ্ডের পরও হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
সিদ্ধিরগঞ্জে পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ, থানায় হত্যা মামলা; গ্রেপ্তার এড়াতে পলাতক আসামিরা

মানববন্ধন থেকে অবিলম্বে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার, নিহতের পরিবার, মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং হুমকি ও হামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে এলাকায় মাদক ও অপরাধবিরোধী পুলিশি তৎপরতা জোরদারের আহ্বান জানান বক্তারা।

শেষে সজীব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *