৩য় বারের মতো সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক রুবেল
লক্ষ্মীপুর প্রতিনিধি
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর ৯ম মেয়াদী নির্বাচন-২০২৬। গত ১৬ আগস্ট সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
নির্বাচনে সংগঠনটির সদস্যদের সরাসরি সমর্থনে মোঃ বেল্লাল টানা ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোশারফ হোসেন রুবেল।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
সহ-সভাপতি: মোহাম্মদ আব্দুল বারী
সাধারণ সম্পাদক: মোঃ মোশারফ হোসেন রুবেল
অর্থ সম্পাদক: মোহাম্মদ শামীম হোসেন
সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ নোমান শরীফ
- আরও পড়ুল
- কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

- সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল

- নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নির্বাচন পরিচালনা শেষে সকল প্রার্থী ও সাধারণ সদস্যবৃন্দ স্ব-জ্ঞানে এবং সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম মেনে নির্বাচনের ফলাফল সানন্দে গ্রহণ করেন। একই সাথে সংগঠনের সার্বিক স্বার্থে ভবিষ্যতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফারিয়া কমলনগর উপজেলা শাখার উত্তরোত্তর সাফল্য নিশ্চিত করা এবং ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সার্বিক অধিকার আদায়ে একযোগে রাজপথে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119