“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

মহেশপুরে রাতের আঁধারে সিম ক্ষেত ও পুকুরে বিষ, কৃষকের ক্ষতি ৭ লাখ টাকা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড়ে রাতের আঁধারে দুই কৃষকের সিমক্ষেত ও পুকুরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকেরা।

ভুক্তভোগীরা হলেন—শ্যামকুড় বাজারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুল এবং তার চাচাতো ভাই আব্দুস সালামের ছেলে সোহাগ মিয়া। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্যামকুড় মাঠপাড়া এলাকার মাঠে প্রায় তিন বিঘা জমিতে সিম চাষ এবং শ্যামকুড় কুদ্দুস পার্ক সংলগ্ন এলাকায় প্রায় দুই বিঘা পুকুরে মাছ চাষ করে আসছিলেন আশরাফুল ও সোহাগ মিয়া। কৃষিকাজ ও মাছ চাষের ওপর নির্ভর করেই তারা পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

কৃষকদের দাবি, গত ১৭ সেপ্টেম্বর সকালে তারা নিয়মিতভাবে তাদের সিমক্ষেত দেখতে গিয়ে অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করেন। ক্ষেতের অধিকাংশ সিমগাছ হলদে হয়ে শুকিয়ে যেতে দেখা যায়। পরে তারা পুকুরে গিয়ে দেখতে পান, পানিতে অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। এতে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে তারা স্থানীয়দের বিষয়টি জানান। ভুক্তভোগী কৃষকদের ধারণা, আগের রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের সিমক্ষেতে ঘাসপোড়া ওষুধ এবং পুকুরের পানিতে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে থাকতে পারে। এর ফলে সিমগাছ নষ্ট হওয়ার পাশাপাশি পুকুরের মাছ মারা গেছে বলে তাদের অভিযোগ।

ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফুল ও সোহাগ মিয়া বলেন, তারা দীর্ঘদিন ধরে জমিতে সিম চাষ ও পুকুরে মাছ চাষ করে আসছেন। ক্ষেতের সিমগাছ ও পুকুরের মাছ নষ্ট হয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের দাবি, ঘটনার পেছনে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

তারা আরও বলেন, ফসল ও মাছ চাষে যে অর্থ ও শ্রম বিনিয়োগ করা হয়েছিল, তা একসঙ্গে নষ্ট হয়ে যাওয়ায় তাদের পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থারও দাবি জানিয়েছেন তারা।

  • আরও পড়ুন

এ ঘটনায় শ্যামকুড় এলাকার অন্যান্য কৃষকের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, এ ধরনের ঘটনা বন্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে অন্য কৃষকরাও একই ধরনের ক্ষতির শিকার হতে পারেন।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে মহেশপুর থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কামনা করেছেন। ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত হলে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *