মোঃ সামিরুল ইসলাম
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আহসান মাহমুদ রাসেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি,স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে রুপগঞ্জ বাজারের বিভিন্ন এলাকা ও ড্রেনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিসের লার্ভা ধ্বংস এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।এছাড়া ডেঙ্গু প্রতিরোধে নানা দিকনির্দেশনাও দেওয়া হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119