“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

দৌলতপুরে পিতা হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার !

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বানেজ মন্ডল নামে এক চৌকিদারকে হত্যার অভিযোগে নিহতের আপন ছেলে মো. রাজীব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে বানেজ মন্ডলের বসতবাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। অভিযোগ, বানেজ চৌকিদারের ছেলে রাজীব বিদেশি টর্চলাইট দিয়ে বানেজের মাথার বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বানেজ মন্ডলকে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। পথে মহিষকুন্ডি বাসস্ট্যান্ড এলাকায় তার মৃত্যু হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় পেনাল কোডের ৩০২ ধারায় মামলা করা হয়।
আদালতে পাঠানো পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। তবে তার দেওয়া তথ্য তদন্তে যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের ভাষ্য, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদন জানানো হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় এই মামলা ছাড়া রাজীবের বিরুদ্ধে অন্য কোনো মামলা পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *