“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

দৌলতপুরে নিখোঁজের দুই দিন পরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের দুই দিন পরে কামালপুর তালতলার মাঠে রাস্তার উপর ঘাস দিয়ে ঢাকা অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। নিখোঁজ যুবক পিয়ারপুর গ্রামের ঈমান আলী বিশ্বাসের ছেলে মোঃ রাজা(২৫) ।
আজ ( ৩০ সেপ্টেম্বর) সকালে মরিচ তোলার জন্য কৃষক সানাউল্লাহ মাঠে যাওয়ার সময় কিছু শেয়াল লাশ টানাটানি করছে এমন দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশ কে খবর দেয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনা স্থানে এসে লাশ অর্ধগলিত হওয়াতে সনাক্ত করতে না পেরে সি আই ডি ঝিনাইদহ টিমের সহযোগিতা নেন। সি আই ডি লাশের পরিচয় সনাক্ত করেন ।
এ বিষয়ে পিয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার জনি জোয়ার্দার বলেন, গত ২৮ তারিখ সন্ধ্যায় রাজা নিখোঁজ হয় এবং ২৯ তারিখ রাজার পিতা ও আমি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করে আসি। আজ তার লাশ উদ্ধার হলো। এই হত্যা কান্ডের সাথে জড়িতদের সঠিক বিচার দাবি করছি আমি।

  • আরও পড়ুন

এ বিষয়ে ভেড়ামারা দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মাঠের মধ্যে অর্ধগলিত মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনা স্থানে আসি। পরে সি আই ডি টিমের সহযোগিতায় মরা দেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরাদেহটি নিখোজ রাজার। প্রাথমিক অবস্থায় এটা হত্যাকান্ড বলে ধারনা করছি আমরা।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *