নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন সংকট ও স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সক্রিয় নতুন ও পুরাতন সদস্যদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ পুল প্রেস ক্লাবে আলোচনা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন।
প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বর্তমান সদস্যদের অনেকেই নিষ্ক্রিয় থাকা, নিয়মিত প্রেস ক্লাবে যাতায়াত না করা, ক্লাবের কার্যক্রমে অংশ না নেওয়া এবং কেউ কেউ সাংবাদিকতায় সক্রিয় না থাকায় প্রেস ক্লাবের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। একপর্যায়ে ক্লাবটি অস্তিত্ব সংকটের মুখে পড়ে।
তিনি বলেন, এসব পরিস্থিতি মোকাবিলা করে প্রেস ক্লাবের কার্যক্রম সচল, সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষার লক্ষ্যে সক্রিয় সাংবাদিকদের সম্পৃক্ত করে নতুন সদস্য নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সক্রিয় নতুন ও পুরাতন সদস্যদের নিয়ে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে দৈনিক সংবাদের মো. কবির হোসেনকে সভাপতি, দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেনকে কার্যকরী সভাপতি, দৈনিক যুগান্তরের ইমাম হাছানকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক নয়া দিগন্তের রিপন মাহমুদ আকাশ ও এশিয়ান টিভির মো. ফারুক হোসেনকে সহ-সভাপতি এবং প্রাইম টিভি মনিরুল ইসলামকে সহ-সভাপতি করা হয়েছে। দৈনিক রূপান্তরের মো. সোহেল রহমানকে সাধারণ সম্পাদক, দৈনিক আজকের বিজনেসের এস কে মাসুদ রানা, চ্যানেল এস টিভির মো. সাদ্দাম হোসেন মুন্না।
এছাড়া দৈনিক সময়ের আলোর মো. রাশেদুল কবির অনুকে সাংগঠনিক সম্পাদক, প্রথম প্রহরের মো. আলা উদ্দিনকে অর্থ সম্পাদক, দৈনিক জনদর্পণের মো. আহসানুল হাবিব সোহাগকে সমাজকল্যাণ সম্পাদক, আলোকিত শীতলক্ষ্যার মো. তোফাজ্জল হোসেন মায়াকে তথ্য ও যোগাযোগ সম্পাদক, দৈনিক জনবাণীর মো. নাজিম উদ্দিন নাদিমকে সাহিত্য সম্পাদক, স্বদেশ প্রতিদিনের ফাহিমা আক্তার রিয়াকে মহিলা সম্পাদিকা এবং দৈনিক সরেজমিন বার্তার ফটো সাংবাদিক ও ঢাকা২৪নিউজের সিনিয়র ফটো সাংবাদিক এইচ এম আমজাদ হোসেন মোল্লাকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
- আরও পড়ুন
- শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ছাড়া বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

- বসুন্ধরা স্পোর্টস সিটিতে একসঙ্গে একাধিক খেলায় দুই ক্লাব

- সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন

- বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন অফিস উদ্বোধন, মিলবে নানা জরুরি সেবা

- পর্যাপ্ত আমদানির পরও এলপিজির সংকট, ১,৫৮৫ টাকার সিলিন্ডার ২,৯০০ টাকা

- মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ: ফরিদপুরে সাঁথিয়ার কসাই ও সহযোগী আটক

কার্যনির্বাহী সদস্য করা হয়েছে ভোরের পাতার সেলিম আহাম্মেদ, দৈনিক বাংলার মো. লতিফ আহমেদ আকাশ, দৈনিক রূপালী বাংলাদেশের মো. লিটন চৌধুরী, দৈনিক শ্যামবাজারের আতিক আকি এবং টুরিজম টিভির খালেদ বিন হ-কে। নবগঠিত কমিটির সদস্যরা সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রেস ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119