“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ঝালকুড়িতে মনির-মিজানের বিরুদ্ধে জমি দখল ও জুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ঝালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শফিকুল ইসলাম মনির ও যুবলীগ নেতা হিসেবে পরিচিত মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে জমি দখল, বিভিন্ন কারখানায় জুট ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাবকে কাজে লাগিয়ে মনির ও মিজান এলাকায় প্রভাব বিস্তার করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির জমি জোরপূর্বক দখল, শিল্পকারখানায় জুটের ব্যবসা নিয়ন্ত্রণ এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সরেজমিনে ঝালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় গিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আলিম উদ্দিনের ছেলে মনির ও মিজান দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তারা প্রকাশ্যে এলাকায় চলাফেরা করছেন বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন।

স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তারা স্থানীয় বিএনপির কিছু নেতার সঙ্গে যোগাযোগ ও সমঝোতার মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। এ কারণে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রশাসনের নজরদারি ও তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

এ ছাড়া, পলাতক আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানের নেতৃত্বাধীন বিভিন্ন কর্মসূচিতে মনির ও মিজানের অংশগ্রহণের অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। তাদের দাবি, অতীতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে তাদের সক্রিয় উপস্থিতি ছিল।

  • আরও পড়ুন

স্থানীয়দের আশঙ্কা, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে তারা এলাকায় আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারেন। এ অবস্থায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

তবে মনির ও মিজানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *