লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বাজারে বিএনপি নেতা আলমগীর মোল্লার ওপর হামলার অভিযোগ এবং পরে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ বাজারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে স্থানীয়দের দাবি, গত ২ অক্টোবর রাত ৮টার দিকে নবীগঞ্জ বাজারে জেলাপি বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আলমগীর মোল্লার সঙ্গে নুর মোহাম্মদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুর মোহাম্মদ, তাঁর ছেলে মো. শাহাদাত হোসেন, মো. ফয়সাল ও আরাফাত হোসেনসহ কয়েকজন আলমগীর মোল্লার ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে মানববন্ধনে জানানো হয়।
এদিকে, ঘটনার দুই দিন পর ৪ অক্টোবর লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. শাহাদাত হোসেন বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন বলে জানা গেছে। মামলায় আহত আলমগীর মোল্লা, তাঁর ছেলে মো. নোমান ও মেয়ের জামাতা মো. ওসমানকে বিবাদী করা হয়েছে বলে মানববন্ধনে দাবি করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামলার ঘটনায় আহত হওয়ার পর আলমগীর মোল্লা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। তাঁরা মামলাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার দাবি জানান।
- আরও পড়ুন
- কমলনগরে মিথ্যা দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

- সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক সামারি ট্রায়াল মাদক ও সন্ত্রাস বিরোধী সহ বিভিন্ন মামলায় আসামী গ্রেফতার

- ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীদের দাপট, বিপাকে খামারি-ভোক্তা

- শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই: বর্ণবৈষম্যবিরোধী সংগ্রাম থেকে আন্তর্জাতিক বিচারাঙ্গনে

- সড়ক পরিবহন খাতের মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: রিজভী

- ৯ বছর বয়সেই পবিত্র কুরআনের হাফেজ মো. জুনায়েদ হোসেন আব্দুল্লাহ

একই সঙ্গে আলমগীর মোল্লার ওপর হামলার ঘটনায় নুর মোহাম্মদ, মো. শাহাদাত হোসেন, ফয়সাল হোসেন ও আরাফাত হোসেনসহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন, ছাত্রনেতা সজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। অভিযুক্ত মামলার বাদী শাহাদাতের সাথে একাধিক যোগাযোগের চেষ্টা করল তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119