মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১৩ নং কশব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে কশব ইউনিয়নে যখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে, তখন দুর্গাপূজা উপলক্ষে তাঁর এই শুভেচ্ছাবার্তা স্থানীয়ভাবে গুরুত্ব পেয়েছে।
আবু বক্কর সিদ্দিক বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবে—এটাই প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক।
- আরও পড়ুন
- জার্মানিতে আগুনে তিন ভারতীয়র মৃত্যু, অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার ১

- মহানবীকে নিয়ে কটূক্তি করায় তরুণীর মৃত্যুদণ্ড

- ঢাকায় আবাসিক মিশন খুলছে কেনিয়া, বাড়বে দ্বিপক্ষীয় সহযোগিতা

- নিরাপদ অভিবাসনে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার আহ্বান রাষ্ট্রপতির

- হকার-অটোরিকশার দখলে মাদানী অ্যাভিনিউ, বাড়ছে যানজট

- সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, বিএনপি হারাল ত্যাগী নেতাকে

তিনি আরও বলেন, কশব ইউনিয়নের সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করার প্রত্যাশা তার। উৎসবকে কেন্দ্র করে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিশেষে, ১৩ নং কশব ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119