“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বছর শেষেই সাইবারক্যাব বিক্রি শুরু করবে টেসলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বছর শেষ হওয়ার আগেই গ্রাহকদের কাছে সাইবারক্যাব বিক্রি শুরু করার পরিকল্পনা করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বুধবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। তবে গাড়িটির নিরাপত্তা মান নিয়ে এখনো তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা।

সোনালি রঙের দুই আসনের সাইবারক্যাব স্বয়ংক্রিয়ভাবে চলার জন্য তৈরি। এতে স্টিয়ারিং হুইলসহ প্রচলিত গাড়ির অনেক নিয়ন্ত্রণব্যবস্থা নেই। ফলে গাড়িটির নিরাপত্তা ও ব্যবহারিক সক্ষমতা নিয়ে আগ্রহের পাশাপাশি প্রশ্নও রয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

টেসলার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল নিয়ে আয়োজিত এক সভায় প্রতিষ্ঠানটির প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট লার্স মোরাভি বলেন, বর্তমানে উৎপাদিত সব সাইবারক্যাব টেসলার নিজস্ব রোবোট্যাক্সি বহরের জন্য বরাদ্দ রয়েছে। তবে এই বহর সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের কাছে মূলত সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলার উপযোগী গাড়ি সরবরাহ শুরু করা হবে।

তিনি জানান, শুরুতে গাড়ি সরবরাহের পরিসর সীমিত রাখা হবে। স্বয়ংক্রিয় গাড়ি সরবরাহ, মালিকানা এবং বহর পরিচালনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

গত মাসে যুক্তরাষ্ট্রের অস্টিনে সাইবারক্যাব নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো তৃতীয় পক্ষের কাছে স্বয়ংক্রিয় গাড়ি বিক্রির পরিকল্পনার কথা জানায় টেসলা। রোবোট্যাক্সি কিনতে আগ্রহীদের জন্য একটি ফরমও প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে তখন স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক দীর্ঘদিন ধরে কম খরচে বিপুলসংখ্যক রোবোট্যাক্সি তৈরির পরিকল্পনার কথা বলে আসছেন। আগে তাঁর পরিকল্পনার মূল লক্ষ্য ছিল সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ব্যক্তিমালিকানাধীন টেসলার গাড়িগুলোকে স্বচালিত ট্যাক্সিতে রূপান্তর করা। তবে সেই পরিকল্পনা এখনো বাস্তবায়িত হয়নি। সাম্প্রতিক আয়সংক্রান্ত সম্মেলনে মাস্কের বক্তব্যে এ বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

বর্তমানে টেসলার গাড়ির মালিকেরা ‘ফুল সেলফ-ড্রাইভিং (সুপারভাইজড)’ নামের একটি উন্নত চালক-সহায়ক ব্যবস্থা সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করতে পারেন। এই প্রযুক্তি গাড়ি চালানোর অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারলেও চালককে সার্বক্ষণিক সতর্ক থাকতে হয় এবং প্রয়োজন হলে গাড়ির নিয়ন্ত্রণ নিতে হয়।

  • আরও পড়ুন

ব্যবস্থাটির সক্ষমতা বাড়াতে টেসলা নিয়মিত সফটওয়্যার হালনাগাদ করছে। তবে চালককে সব সময় প্রস্তুত থাকতে হয়। অনলাইনে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে কিছু চালককে এই ব্যবস্থার সীমাবদ্ধতা পরীক্ষা করতেও দেখা গেছে।

বুধবার ইলন মাস্ক বলেন, চালক ছাড়াই গাড়ি চালাতে সক্ষম ‘ফুল সেলফ-ড্রাইভিং’ ব্যবস্থা আগামী বছরের দ্বিতীয়ার্ধের কোনো এক সময় গ্রাহকদের জন্য চালু করা হতে পারে। ফলে এ প্রযুক্তির জন্য অপেক্ষায় থাকা টেসলার গাড়ির মালিকদের আরও অপেক্ষা করতে হবে। তাঁদের অনেকে কয়েক বছর আগেই এ সফটওয়্যার কিনেছেন বা সাবস্ক্রিপশন নিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, টেসলার ব্যক্তিমালিকানাধীন গাড়িতে একই ধরনের স্বয়ংক্রিয় চালনাসুবিধা চালুর আগেই অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান সাইবারক্যাব কিনে রোবোট্যাক্সি সেবা চালু করার সুযোগ পেতে পারে। মাস্কের ভাষ্য অনুযায়ী, সাইবারক্যাব মূলত যাত্রী পরিবহনের জন্য তৈরি, ব্যক্তিগত ব্যবহারের গাড়ি হিসেবে নয়।

সূত্র: টেকক্রাঞ্চ

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *