“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডকে আধুনিক ও বাসযোগ্য গড়তে চান জাহিদ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। ওয়ার্ডের দায়িত্ব পালনের সুযোগ পেলে দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন তিনি।

তার পরিকল্পনায় রয়েছে ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনায় সহযোগিতা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও তার অগ্রাধিকার তালিকায় রয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

এ ছাড়া ওয়ার্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মসজিদ ও মন্দিরের উন্নয়ন ও আধুনিকায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আল্লাহ তায়ালার রহমত এবং ওয়ার্ডবাসীর সমর্থন ও ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে ইনশাআল্লাহ এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। ওয়ার্ডের উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া এলাকার অন্যান্য সমস্যা ও নাগরিক প্রত্যাশার কথাও তাকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, ওয়ার্ডবাসী তাকে সেবা করার সুযোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *