“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও অভিযোজন সক্ষমতা বাড়াতে ৩০ মিলিয়ন বা ৩ কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) ‘অ্যারাইজ’ কর্মসূচির প্রথম ধাপে নির্বাচিত পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়া শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থায়নের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ ছাড়াও প্রথম পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওন। এ ছাড়া মোজাম্বিক ও মালাউইকে নিয়ে একটি আঞ্চলিক উদ্যোগেও অর্থায়ন করা হবে। নির্বাচিত প্রতিটি দেশ ৩০ মিলিয়ন ডলার করে পাবে। অন্যদিকে, আঞ্চলিক উদ্যোগটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪০ মিলিয়ন বা ৪ কোটি ডলার।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অভিযোজন সক্ষমতা ও সহনশীলতা বাড়াতে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করাই ‘অ্যারাইজ’ কর্মসূচির মূল লক্ষ্য। এর আওতায় জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো সুরক্ষা এবং কৃষিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অভিযোজন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেসেগিন বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে মানুষের জীবন, জীবিকা ও অর্থনৈতিক সম্ভাবনার ওপর ক্রমবর্ধমান প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। তিনি জানান, কর্মসূচিটির মোট অর্থায়নের ৪০ শতাংশ বেসরকারি খাতে বিনিয়োগের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের অংশীদারত্বে এসব বিনিয়োগ বাস্তবায়ন করা হবে।

কর্মসূচিতে বিভিন্ন দেশের ব্যাপক আগ্রহের কথা তুলে ধরে গবাদেসেগিন বলেন, এতে ৭০টি দেশ আবেদন করেছে। শুধু শীর্ষ ২৫টি আবেদনে থাকা প্রকল্পগুলোর সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৭০০ মিলিয়ন ডলার। এসব প্রকল্পে জরুরি ভিত্তিতে বিনিয়োগ করা সম্ভব। তিনি আরও জানান, জার্মানি, আয়ারল্যান্ড ও স্পেনের অর্থায়নের ফলে কর্মসূচিটির প্রথম পর্যায় বাস্তবায়ন সম্ভব হচ্ছে।

বাংলাদেশের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ দিয়ে উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষির সম্প্রসারণে বিনিয়োগ করা হবে। হাইতিতে অগ্রাধিকার পাবে উপকূলীয় এলাকা সুরক্ষা ও ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার। কিরগিজস্তানে পানি ও কৃষি খাতের জলবায়ু সহনশীলতা বাড়াতে অর্থায়ন করা হবে। মরক্কোতে পানির নিরাপত্তা নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিচালিত লবণাক্ত পানি পরিশোধনব্যবস্থা গড়ে তোলা এবং ব্যবহৃত পানি পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, সিয়েরা লিওনে উপকূলীয় এলাকা সুরক্ষা ও ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকল্প বাস্তবায়ন করা হবে। মোজাম্বিক ও মালাউইকে নিয়ে গঠিত আঞ্চলিক উদ্যোগটির লক্ষ্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ুজনিত দুর্যোগ থেকে সুরক্ষা দেওয়া। একই সঙ্গে এসব প্রকল্পে বেসরকারি খাতের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগও নেওয়া হবে।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের জন্য এ অর্থায়ন উপকূলীয় অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, কৃষির অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *