“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

শুভ শুভ শুভো দিন তারেক রহমানের জন্ম দিন

তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবচরে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

মোহাম্মদ জালাল উদ্দিন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মাদারীপুরের শিবচরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবচর উপজেলা যুবদলের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও স্থানীয় জননেতা কামাল জামান মোল্লার নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। এ ছাড়া দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবদলের নেতা সোহাগ খান, জসিম মৃধা, খোকন কাজী, অনিক শেখ, বাচ্চু খান, আজাদ মাস্টার, শের আলী গোমস্তা, রিপন ঢালী, মালেক খান, দুলাল মোল্লা, মিথিল গোমস্তা, পারভেজ খান, মোফাজ্জেল, আজগর ও হান্নান মোল্লাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিবচর উপজেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *