“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

শিবচরে সাংবাদিককে রাস্তা থে‌কে তুলে নিয়ে দুই পা পি‌টি‌য়ে ভে‌ঙ্গে দি‌লো বিএনপি নেতা

মাদারীপুর প্রতিনিধি:

সংবাদ প্রকাশের জেরে দৈনিক তৃতীয় মাত্রার মাদারীপুর জেলা প্রতিনিধি মামুনুর রহমান বাবুলকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজ বাসায় আটকে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খানের বিরুদ্ধে।

আহত সাংবাদিকের স্বজন ও সহকর্মীদের দাবি, আজ সোমবার সকালে ঢাকা থেকে শিবচরে আসার পথে রাস্তা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে নিজ বাসায় নিয়ে রড দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে দেওয়া হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

কোন সংবাদের জেরে এই হামলা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় বাবুলকে প্রথ‌মে শিবচর উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে আনা হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক ঢাকা পঙ্গু হাসপাত‌া‌লে প্রেরণ ক‌রেন।

এ ঘটনায় শিবচরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে শাহাদাৎ হোসেন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তার বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।

এ বিষয়ে শিবচর থানা পুলিশের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *