ফাহিম আহমেদ
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রামপট্টি সরদার বাড়ির উঠানে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া টিপুর সহোদর ভাই গোলাম শাহরিয়া বাদল। তিনি বলেন, “বিগত তিনটি সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েও আমার ভাই গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। বরং তিনি বরিশাল-৩ আসনকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিবছর নিজেদের ব্যক্তিগত অর্থায়নে প্রায় দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করি। এলাকাবাসীর উন্নয়ন ও কল্যাণে গোলাম কিবরিয়া টিপু সবসময় আন্তরিকভাবে কাজ করেছেন। আমি আশাবাদী, আসন্ন নির্বাচনে আপনারা আবারও বিপুল ভোটে তাকে জয়যুক্ত করে আপনাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন।” উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর ঢালী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. দুলাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোলাম শাহরিয়া বাদলের স্ত্রী তাহমিনা আক্তার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি. এম. শহীদ, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল হালিম, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হামীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম এবং বাবুগঞ্জ উপজেলা থানার দপ্তর সম্পাদক মো. মাসুদ পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
iriqmf