জান্নাতের টিকিট নয়, উন্নয়নের প্রতিশ্রুতি’: জয়নুল আবেদিন

ফাহিম আহমেদ
(বরিশাল) প্রতিনিধিঃ

৬ ফেব্রুয়ারি সোমবার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুনচর গ্রামে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জয়নুল আবেদিন বলেন, “আমরা কোনো জান্নাতের টিকিট দিতে পারব না, আমিও পারবো না। একটি দল জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছে ভোট চায়। জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তারা টিকিট দেওয়ার কে?”
তিনি আরও বলেন, “তবে আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি—যেহেতু বাবুগঞ্জ উপজেলায় কোনো উন্নতমানের হাসপাতাল নেই, তাই আমি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই, তাহলে বাবুগঞ্জে একটি ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করবো।”

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এছাড়াও তিনি বাবুগঞ্জবাসীর জন্য কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও চিকিৎসা কার্ড প্রদানের প্রতিশ্রুতি দেন। উঠান বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির এজিএস আবুল খালেক মিলনের নেতৃত্বে সংগঠনের একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। উপস্থিত আইনজীবীদের মধ্যে রয়েছেন—
মোঃ আতিকুর রহমান, এজিএস, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (কেন্দ্রীয় কমিটি);
জুনায়েত উল্লাহ শোয়েব, এজিএস, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (কেন্দ্রীয় কমিটি);
মাইনউদ্দিন মিয়া, এজিএস, ঢাকা বার শাখাসহ আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি সুলতান আহমেদ খান, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম প্রিন্সসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *