মোঃ সামিরুল ইসলাম
নড়াইল প্রতিনিধি
জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার সাবেক নায়েবে আমীর বাদশা মিয়ার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় লোহাগড়া উপজেলার ৫ নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বাদশা মিয়াকে পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদশা মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক নায়েবে আমীর বাদশা মিয়ার জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নড়াইল জেলা শাখার সাবেক জেলা আমীর মির্জা আশেক এলাহী, জেলা নায়েবে আমীর মাস্টার জাকির হোসেন বিশ্বাস, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা সহকারী সেক্রেটারি আবুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, মুসফিকুর রহিম, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান,
সেক্রেটারি মাওলানা সেকান্দার আলী, নড়াইল সদর আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-আমিন, সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, নড়াইল পৌর আমীর জাকির হোসেন, কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা কর্মপরিষদ সদস্য এমদাদুল হক এমদাদ, ডাঃ মোঃ সামিরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119