তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
এন. নাজনীন
স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)
ভালোবাসা দিবসের সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা-র এক গৃহবধূ। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবারে নেমে এসেছে উদ্বেগ-উৎকণ্ঠা, এলাকায়ও সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
নিখোঁজ নারী সেজিয়া সুলতানা শাওন (২৬) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার সন্ধান মেলেনি।
এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি সরাইল থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭১৯) দায়ের করেন তার স্বামী শামাউন রেজা মিঠু। তিনি বলেন, “আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি। এখনো কোনো খোঁজ পাইনি। কেউ তার সন্ধান দিতে পারলে ০১৭৭৫৪২৩৫৮১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি। তথ্যদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে।”
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মন্জুর কাদের ভূইয়া জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে এবং একটি সম্ভাব্য স্থানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নিখোঁজের ঘটনার পর থেকে পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এলাকাবাসীর মধ্যেও এ নিয়ে নানা আলোচনা চলছে। এটি নিছক নিখোঁজের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের একটাই প্রত্যাশা, সেজিয়া সুলতানা শাওন যেন দ্রুত ও নিরাপদে ফিরে আসেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
68g1ww
Having read this I thought it was extremely informative.
I appreciate you spending some time and energy to put this information together.
I once again find myself spending way too much
time both reading and commenting. But so what, it was
still worth it!