“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিনে বদলে যাচ্ছে অসহায় নারীদের জীবন

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার আদমদীঘিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আশাবাদ। শুক্রবার সান্তাহার পৌর শহরের বশিপুর শখের পল্লী বিনোদন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম সুমন এবং সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি আহসান হাবীব তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন ও সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র কর্মকর্তা মামুন, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু, কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠাণ্ডা আজাদ, উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, শুভসংঘের আদমদীঘি শাখার সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, সহসভাপতি শাহিনা জোয়ারদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত হয়ে ছাতিয়ান গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া বলেন, “আমি দাদির কাছে থাকি। সংসারে উপার্জন করার মতো তেমন কেউ নেই। বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের কথা শুনে ভর্তি হয়েছিলাম। আজ প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেয়েছি। এখন নিজের আয় দিয়ে পড়ালেখার খরচ চালাতে পারব। এই সহায়তার জন্য আমি চিরকৃতজ্ঞ।”

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

আরেক উপকারভোগী ডলি আক্তার বলেন, “এই সেলাই মেশিন আমার পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এখন সংসারের খরচে সহযোগিতা করতে পারব এবং সন্তানদের লেখাপড়া চালিয়ে নিতে সহায়তা হবে। আমাদের মতো অসহায় নারীদের জন্য এই উদ্যোগ সত্যিই আলোর পথ দেখাচ্ছে।”অনুষ্ঠানে সেলাই মেশিন পাওয়া নারীরা আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। বিশেষ অতিথির বক্তব্যে মাহফুজুল হক টিকন বলেন, “এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ ২০টি পরিবার নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেল।”

প্রধান অতিথি তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সমাজ উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”স্থানীয়রা মনে করছেন, শুধু সেলাই মেশিন বিতরণ নয়, নারীদের দক্ষ করে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বসুন্ধরা শুভসংঘ। ফলে এই নারীরা এখন নিজের পরিবারকে সহযোগিতা করার পাশাপাশি সমাজে আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Play sound