স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী মোহাম্মদপুর থানা এলাকার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল হোসেন টুয়েল। এক শুভেচ্ছা বার্তায় তিনি মোহাম্মদপুরসহ দেশবাসীকে ঈদের এই আনন্দের দিনে ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। এই পবিত্র মাহেন্দ্রক্ষণে জামাল হোসেন টুয়েল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে।
তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং সকলের নিকট দোয়া চান। শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা জামাল হোসেন টুয়েল বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের সংকীর্ণতা, অহংকার, হিংসা ও বিদ্বেষ কোরবানি দিতে হবে। ত্যাগের এই মহান উৎসব আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে। তাই শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, হৃদয়ের পরিশুদ্ধিই হোক এই ঈদের মূল লক্ষ্য।
মোহাম্মদপুরের প্রতিটি মানুষের সঙ্গে তাঁর নিবিড় ও আত্মার সম্পর্ক রয়েছে উল্লেখ করে এই জনবান্ধব নেতা বলেন, এলাকার সর্বস্তরের মানুষের ঘরে ঘরে অনাবিল আনন্দ ও শান্তি বয়ে আসুক এটাই আমার পরম প্রত্যাশা। পবিত্র ঈদ আমাদের সবার মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ত্যাগের এক নতুন দিগন্ত উন্মোচন করুক এবং পরস্পরের মধ্যকার ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে শামিল করুক।
পরিশেষে তিনি সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট কোনো গণ্ডিতে বা সামর্থ্যবানদের মাঝে সীমাবদ্ধ না থাকে। সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এবং ত্যাগের প্রকৃত শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। একই সাথে তিনি মোহাম্মদপুরের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ যাপন কামনা করেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119