“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এম এন্ড এইচ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হামিদুল ইসলাম
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসাম কান্দিরপাড় ইউনিয়ন এর সাতবাড়ীয়া গ্রামে মোহাম্মদ আলী ও হাসমতেন্নেছা ফাউন্ডেশন-এর উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে (শুক্রবার) অনুষ্ঠিত এ ক্যাম্পে এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক, ফাউন্ডেশন পরিবারের সদস্য ডা: সাইয়্যেদুল ইসলাম সৈকত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে।

ক্যাম্পে নারী, শিশু ও বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, ডা: সাইয়্যেদুল ইসলাম সৈকত ফাউন্ডেশন পরিবারের আজীবন সদস্য মৃত আবুল হাসেম এর মেজো ছেলে, তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হসপিটাল) এ কলোরেক্টাল সার্জারী তে এমএস করছেন ও জেনারেল সার্জারীতে এফসিপিএস এ চান্স পেয়ে মেডিকেলে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *