গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুইটি প্রাইভেটকার ও একটি আইফোন জব্দ করা হয়।
- আরও পড়ুন
- জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’
- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ
- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী
- দীর্ঘ অপেক্ষার অবসান, দুই মাসে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু
গত শুক্রবার দুপুরে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন। এর আগে গতকাল বুধবার রাতে মহানগরীর ভাওরাইদ এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. মাহাবুব হাসান বাদশার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকায়।
পুলিশ জানায়, বুধবার রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ভাওরাইদ চৌরাস্তা সংলগ্ন পোড়াবাড়ি র্যাব ক্যাম্পমুখী সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুইটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্রসহ মাহাবুব হাসান বাদশা নামে এক যুবককে আটক করা হয়।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/xXi42