মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নওগাঁর মান্দা উপজেলার ৫০০ জন দুস্থ, অসহায়, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সহায়তার অর্থ সম্পূর্ণ বিতরণ হয়নি বলে কিছু অভিযোগ ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্টরা এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন।
- আরও পড়ুন
- জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’
- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ
- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী
- দীর্ঘ অপেক্ষার অবসান, দুই মাসে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু
নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “কিছু ব্যক্তি রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তার অর্থ যথাযথভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এর স্বচ্ছতা নিশ্চিত করতে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে।”
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় যাচাই-বাছাই শেষে প্রকৃত অসহায়, বিধবা, প্রতিবন্ধী এবং নিম্নআয়ের পরিবারের সদস্যদের তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে সরকারি বিধি-বিধান অনুসরণ করে তাঁদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
তালিকা প্রকাশের পর বিষয়টির সত্যতা যাচাই করতে কালিকাপুর ইউনিয়নের উপকারভোগী জামিলা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঈদের আগে পাওয়া এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকার হয়েছে। আগে কখনো এ ধরনের সহায়তা পাইনি। এবার সহায়তার টাকা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপকারভোগীদের তালিকা প্রকাশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে সাধারণ মানুষ প্রকৃত তথ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছেন এবং অপপ্রচার বা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা অনেকাংশেই ব্যর্থ হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি সহায়তা কার্যক্রমে এ ধরনের স্বচ্ছতা বজায় থাকলে জনসাধারণের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং প্রকৃত সুবিধাভোগীরা তাঁদের প্রাপ্য অধিকার নিশ্চিতভাবে পেতে সক্ষম হবেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/RFFGF
https://shorturl.fm/G2iCx
https://shorturl.fm/Si075
https://shorturl.fm/RmxsS
https://shorturl.fm/hZQbI