বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ উপলক্ষে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের মল্লিকপুর এম এম জে বি পাবলিক উচ্চবিদ্যালয়ে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এর উদ্দ্যোগে পিকেএসএফ এর সহযোগিতায় আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ আস্তান মোল্যা কলেজের সহকারী অধ্যাপক ও পরিবেশ বিদ এস এম মোস্তাক আহম্মেদ।

বুধবার (১৭ জুন) দুপুর ১২ টার সময় উক্ত বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচিতে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এর স্মার্ট রাইসমিল প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ বোরহান উদ্দিন, অত্র বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন এবং এম এম জে বি পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক গন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।
- আরও পড়ুন
- বিগ ব্রাদার নয়, ভারতকে বন্ধু হিসেবে চায় বাংলাদেশ

- জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’

- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ

- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী

একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণ নিশ্চিত করা জনস্বাস্থ্য রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঔষধিগুন সম্পূর্ণ ফলের গাছ লাগানোর বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন আস্তান মোল্লা কলেজের সহকারী অধ্যাপক ও পরিবেশবিদ এস এম মোস্তাক আহমেদ। তিনি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা ও সচেতন জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. বোরহান উদ্দিন নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিতে টেকসই প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ সুরক্ষায় নসম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় জেআরডিএম ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে পরিবেশবান্ধব জীবনযাপন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সবশেষ জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এর স্মার্ট রাইসমিল প্রকল্পের পক্ষ থেকে সর্বমোট ৪০০ শত ঔষধিগুন সম্পূর্ণ ফলের চারা ২০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119