“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, সামাজিক মাধ্যমে ট্রল-রসিকতা!

বিনোদন ডেস্ক

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবলবিশ্ব যখন ব্রাজিলের স্তব্ধ বিদায়ে কাঁপছে, ঠিক তখনই গ্যালারিতে বসে চিরপ্রতিদ্বন্দ্বীদের এই বিদায় দারুণ উপভোগ করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মার্কিন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ব্রাজিলের বিদায় শুধু দেখলেনই না, চিরচেনা আর্জেন্টিনা সমর্থক মেহজাবীন যেন মেতে উঠলেন উৎসবের আমেজে!

নকআউট পর্বের শেষ ১৬-র ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে সেলেসাওদের বিদায়ঘণ্টা বাজার পর থেকেই সামাজিক মাধ্যমে মেহজাবীনের বেশ কিছু পোস্ট রীতিমতো ভাইরাল।

  • আরও পড়ুন

‘ব্রাজিলকে ফুটবলের টিপস দিতে এলাম’

ম্যাচের শুরু থেকেই ব্রাজিল সমর্থকদের খোঁচা দিতে ছাড়েননি এই অভিনেত্রী। গ্যালারিতে লাল টপস আর সবুজ স্কার্ট পরে হাজির হওয়া মেহজাবীন নিজের কিছু ছবি পোস্ট করে রসিকতার সুরে ক্যাপশন দেন— “ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।” সেই সাথে স্টেডিয়ামের গ্যালারিতে গর্বের সাথে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকাও ওড়াতে দেখা যায় তাকে।

ফোনের চার্জের সাথে ব্রাজিলের হারের তুলনা!

ম্যাচ যখন মাঝপথে, তখন ভক্তদের সাথে আরও এক দফা মজার খেলায় মাতেন মেহজাবীন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন— “তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, ব্রাজিলের হারার চান্স তত পার্সেন্ট! কমেন্ট দ্য পার্সেন্টেজ।” অভিনেত্রীর এমন মজার পোস্টের নিচে মুহূর্তেই হাজার হাজার ফুটবল ভক্ত কমেন্টের ঝড় তোলেন।

‘বাই বাই ব্রাজিল’

ম্যাচের শেষ বাঁশি বাজার পর যখন ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়, তখন গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাসে মেতে ওঠেন মেহজাবীন। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে নরওয়ের জয় এবং ব্রাজিলের কান্নার দৃশ্যপটকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটি ভিডিও শেয়ার করেন তিনি। যার ক্যাপশনে স্রেফ লিখেছেন— “বাই বাই ব্রাজিল!”

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন নাটকীয় বিদায়ে মেহজাবীনের এই ট্রল ও উল্লাসভরা পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আর্জেন্টিনা সমর্থকেরা মেহজাবীনের এই পোস্টে যেন নিজেদের আনন্দের প্রতিধ্বনি খুঁজে পাচ্ছেন, অন্যদিকে ব্রাজিল ভক্তদের একাংশ অবশ্য মেহজাবীনের এই ট্রলকে দেখছেন হালকা খুনসুটি হিসেবেই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আরলিং হালান্ডের নরওয়ে। আর সেই ঐতিহাসিক মুহূর্তেরই সাক্ষী হয়ে রইলেন বাংলাদেশের এই তারকা অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *