মোঃ সাজ্জাদ হোসেন রানা
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আষাড়ের বিদায়লগ্নে গত দুই দিন ধরে চলা অবিরাম ও ভারী বর্ষণে নড়াইলের লোহাগড়া শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । গত রোববার সকাল থেকে শুরু হওয়া এই ক্ষান্তিহীন বৃষ্টিপাত সোমবারও অব্যাহত থাকায় শহরের সিংহভাগ নিচু এলাকা ও প্রধান সড়কগুলো এখন পানির নিচে তলিয়ে গেছে। অপরিকল্পিত নগরায়ণ, পানি নিষ্কাশনের স্বাভাবিক খাল ও জলাশয় ভরাট করা, পানি চলাচলের পথ দখল এবং সর্বোপরি শহরের অপর্যাপ্ত ও অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে লোহাগড়া পৌর এলাকায় জলাবদ্ধতার এই স্থায়ী সমস্যাটি দিন দিন প্রকট আকার ধারণ করছে।
এর ফলে এখন সামান্য সময়ের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও সাধারণ মানুষের বাসাবাড়ির ভেতরে নোংরা পানি ঢুকে পড়ছে, যা জনজীবনকে স্থবির করে তুলেছে। গত দুই দিনের টানা বৃষ্টির তোড়ে পৌর শহরের লক্ষ্মীপাশা, রাজুপুর, খলিশাখালী, গোপীনাথপুর, জয়পুর, ব্যাপারীপাড়া, মদিনাপাড়া, কলেজপাড়া, সরকারপাড়া, আলা মুন্সির মোড়, সরদারপাড়া, পোদ্দারপাড়া, মোচড়া, গন্ধবাড়িয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক জলজট দেখা দিয়েছে।
বৃষ্টি ও পানির উচ্চতা ক্রমাগত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক এলাকার কাঁচা ও পাকা বাসাবাড়ির ভেতরে পানি প্রবেশ করেছে। ঘরের ভেতরের মূল্যবান আসবাবপত্র, রান্নাঘর, শোবার ঘর এবং বাড়ির উঠান পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো স্থানীয় বাসিন্দা। অনেক পরিবারকে বাধ্য হয়ে ঘরের নোংরা পানি সেচে বাইরে ফেলার জন্য দিনভর ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
অনেক এলাকায় রান্নাঘর তলিয়ে যাওয়ায় উনুন জ্বলছে না, ফলে চরম খাদ্য সংকটে পড়েছেন শ্রমজীবী মানুষ। স্থানীয় ভুক্তভোগী নাগরিকদের অভিযোগ, পৌরসভার ত্রুটিপূর্ণ ও অপর্যাপ্ত ড্রেনেজ কাঠামোর কারণে অল্প বৃষ্টি হলেই জমে থাকা পানি সহজে নামতে চায় না। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই শহরের হাজার হাজার মানুষকে একই ধরনের অবর্ণনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান মেলে না। ক্ষুব্ধ বাসিন্দারা অতি দ্রুত জমে থাকা পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শহরের প্রধান ড্রেনগুলোর আধুনিক উন্নয়ন ও সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন।
নাগরিকদের এই তীব্র ক্ষোভ ও দুর্ভোগের বিষয়ে লোহাগড়া পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের বর্তমান ভোগান্তি যথাসম্ভব কমিয়ে আনতে পৌর প্রশাসন তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদে এই স্থায়ী জলাবদ্ধতা সম্পূর্ণ নিরসনের জন্য শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিকল্পনা গ্রহণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। নাগরিকদের অভিযোগ, পৌরসভার ত্রুটিপূর্ণ ও অপর্যাপ্ত ড্রেনেজ কাঠামোর কারণে অল্প বৃষ্টি হলেই জমে থাকা পানি সহজে নামতে চায় না।
- আরও পড়ুন
- জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’

- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ

- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী

- দীর্ঘ অপেক্ষার অবসান, দুই মাসে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু

প্রতি বছর বর্ষা মৌসুম এলেই শহরের হাজার হাজার মানুষকে একই ধরনের অবর্ণনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান মেলে না। ক্ষুব্ধ বাসিন্দারা অতি দ্রুত জমে থাকা পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শহরের প্রধান ড্রেনগুলোর আধুনিক উন্নয়ন ও সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন।
নাগরিকদের এই তীব্র ক্ষোভ ও দুর্ভোগের বিষয়ে লোহাগড়া পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের বর্তমান ভোগান্তি যথাসম্ভব কমিয়ে আনতে পৌর প্রশাসন তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদে এই স্থায়ী জলাবদ্ধতা সম্পূর্ণ নিরসনের জন্য শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিকল্পনা গ্রহণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119