মোঃ মিজানুর রহমান
খুলনার দৌলতপুর উপজেলার দৌলতপুর আলিম মাদ্রাসায় বুধবার (৬ আগস্ট ২০২৬) অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মো. ইয়াহ ইয়া মৌলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মো. ফজলুর রহমান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রহুল আমিন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। প্রধান অতিথি তার বক্তব্য বলেন শিক্ষক, ছাত্র-ছাত্রী সকলে মিলে লেখাপড়ার মান উন্নয়ন করলে অত্র মাদ্রাসা টি ফাজিল পর্যন্ত অধ্যায়নের উপযোগী ও এই মাদ্রাসাটিকে খুলনা জেলার ভিতরে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মিজানুর রহমান, মোড়ল জাহিদুর রহমান ও মুফতি মাওলানা সেলিম রেজা,বলেন, শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল অর্জন করাই নয়, বরং নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং যাদের ফলাফল প্রত্যাশানুযায়ী হয়নি, তাদের আরও মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আবুল হোসেন, মাওলানা কবির হোসাইন, মাওলানা জাহাঙ্গীর হোসাইন, মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক সেলিম হোসেন, মোড়ল জাহিদুর রহমান, শিমুল হোসেন আব্দুল আলিম, মরিয়ম খানম, উম্মে কুলসুম লিপি হাজেরা পারভিন, ফাহমিদা, রোজিনা খাতুন ,শারমিন আক্তার মিলি, শাহজাহান, আব্দুল্লাহ মিঠু, কামরুল ও কামাল হোসেন প্রমুখ, অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- আরও পড়ুন
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’

- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ

- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী

- দীর্ঘ অপেক্ষার অবসান, দুই মাসে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু

- বাকেরগঞ্জে বালুর বস্তায় রাখা বোমার বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত

ফলাফল ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119