“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

“লোহাগড়া পৌরসভার রোলার চালককে অব্যাহতি”

মোঃ সামিরুল ইসলাম

নড়াইলের লোহাগড়া পৌরসভায় কর্মরত চুক্তিভিত্তিক রোলার চালক শিকদার ওসমান গনিকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের বিষয়টি সোমবার গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়। অফিস আদেশে বলা হয়, শিকদার ওসমান গনি নিয়মিতভাবে দাপ্তরিক দায়িত্ব পালন করছিলেন না।

পৌর কর্তৃপক্ষের অভিযোগ, তিনি অনেক সময় কেবল হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মস্থল ত্যাগ করতেন এবং প্রয়োজনের সময় তাকে দাপ্তরিক কাজে পাওয়া যেত না। এছাড়া তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অমান্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, অফিস-সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন অপপ্রচার চালানোর অভিযোগও আনা হয়েছে।পৌর কর্তৃপক্ষ জানায়, এসব বিষয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়মিত দায়িত্ব পালনে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ এবং দাপ্তরিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, আদেশ জারির সঙ্গে সঙ্গেই অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে শিকদার ওসমান গনির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *