এস এম বাদল
কুষ্টিয়া প্রতিনিধি
ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরে পৃথক দুটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার বেলা সাড়ে ৪টায় কুষ্টিয়া বড় বাজার সার্বজনীন পূজা মন্দিরের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। বড় বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা এবং সাধারণ সম্পাদক, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য উত্তম কুমার সাহার নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়।
শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রায় কুষ্টিয়া মহাশ্মশান কমিটি, থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটি, শিব শক্তি পূজা মন্দির কমিটি, মিলপাড়া, মিললাইন ধুপাপাড়া এবং বাড়াদি জগমোহন সার্বজনীন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক-এনএস রোড, সিঙ্গার মোড়, আমলাপাড়া, রাজারহাট আড়ুয়াপাড়া ও মিলপাড়া প্রদক্ষিণ করে কুষ্টিয়া মহাশ্মশানে গিয়ে শেষ হয়।
- আরও পড়ুন
- কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

- সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল

- নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

- নামাজ পড়াতে বেরিয়ে আর ফেরেননি হাফেজে কুরআন রোকনুজ্জামান, সন্ধান চায় পরিবার

- লিওনেল মেসির স্ত্রীর জীবন বদলে গেলো, সাবলীল ইংরেজিতে মুগ্ধ ভক্তরা

- নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

অপরদিকে, ‘ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মবার্ষিকী’ উপলক্ষে কুষ্টিয়া জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সামনে থেকে অপর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। উদ্বোধনকালে জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা দুটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে হাজারো ভক্তের উপস্থিতি ও বাদ্যযন্ত্রের ধ্বনিতে পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়। বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় এ দিনের আয়োজনসমূহ সমাপ্ত হয়।
“`
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119