বাকেরগঞ্জ জেলা প্রতিনিধি
সারাদেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দাদের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।
সমাবেশে বক্তব্য দেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক শিকদার খলিলুর রহমান, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান আলিম জোমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহ আলম, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার ও স্বপন শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদ খান, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে নাসির জোমাদ্দার বলেন, ‘শান্তিপূর্ণ বাংলাদেশকে পতিত আওয়ামী লীগ অশান্ত করতে চায়। তারা বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস ও বোমাবাজি করছে।’ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
- আরও পড়ুন
- কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

- সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল

- নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

- নামাজ পড়াতে বেরিয়ে আর ফেরেননি হাফেজে কুরআন রোকনুজ্জামান, সন্ধান চায় পরিবার

- লিওনেল মেসির স্ত্রীর জীবন বদলে গেলো, সাবলীল ইংরেজিতে মুগ্ধ ভক্তরা

- নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

তিনি আরও বলেন, ‘শান্তির বরপুত্র সংসদ সদস্য আবুল হোসেন খানের বাকেরগঞ্জে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।’
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত নয়। তারা নেতাকর্মীদের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি দায়িত্বশীল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান।
পরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাকেরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119