এইচ এম আমজাদ হোসেন মোল্লা
নারায়ণগঞ্জ সদর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) বিকাল ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে এক অসহায় ও অসচ্ছল পরিবারের হাতে জরুরি খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ান তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবারটি চরম খাদ্য সংকটে দিনাতিপাত করছিল। বিষয়টি জানতে পেরে ইউএনও এস এম ফয়েজউদ্দিন তাৎক্ষণিকভাবে তাদের সহায়তার উদ্যোগ নেন। আজ বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে পরিবারটির সদস্যদের ডেকে এনে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন বলেন, প্রশাসন শুধু আইন-শৃঙ্খলা রক্ষা বা দাপ্তরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, সাধারণ ও অসহায় মানুষের যেকোনো বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
এই পরিবারটির কষ্টের কথা জানতে পেরে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। সমাজে যারা বিত্তবান রয়েছেন, তাদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এই মানবিক ও সামাজিক সহায়তার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়ে অসহায় পরিবারটি। তারা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তার ফলে তাদের সাময়িক খাদ্য কষ্ট লাঘব হবে বলে জানান।
- আরও পড়ুন
- পূজার ছুটিতে ভয়াবহ যানজটের শঙ্কা ঢাকা-সিলেট মহাসড়কে

- পুলিশ জনআস্থা অর্জন করেছে, আরও বেশি আস্থা প্রতিষ্ঠাই চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

- নারায়ণগঞ্জে অসহায় পরিবারের পাশে ইউএনও এস এম ফয়েজউদ্দিন, খাদ্য সামগ্রী প্রদান

- ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্কান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন

- সড়কে আইন ভাঙলেই ছবি-ভিডিও পাঠাতে পারবেন পুলিশকে, হবে ডিজিটাল মামলা

- শুটিং শুরু করেও ছবি থেকে বাদ, কেউ আবার সময় দিতে পারেননি—বলিউডে বদলে যাওয়া ১৫ নায়িকা

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ আহমেদ ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার {ভূমি } তারেক আজিজ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119