“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ওমরাহ পালন শেষে রিয়াদে তারেক ইকবাল মনিকে প্রবাসীদের সংবর্ধনা

চুমকি আক্তার

প্রবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছালে ফেনী সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও শর্শদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক ইকবাল (মনি)-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।

সৌদি আরবস্থ ফেনী সদর উপজেলার ১নং শর্শদি ইউনিয়ন বিএনপি ও যুবদলের প্রবাসী নেতাকর্মীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল মির্জা, মোহাম্মদ ফেরদৌস পাপ্পু, যুবদল কর্মী ফকির মোহাম্মদ মানিক, মোঃ রিফনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও দলীয় ঐক্য সুসংহত রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে তারেক ইকবাল (মনি)-এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দল ও নেতাকর্মীদের প্রতি তার আন্তরিকতা এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রবাসী রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতে দেশ ও দলের স্বার্থে আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, দলীয় সংহতি ও ঐক্য আরও সুদৃঢ় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *