“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কুশল বিনিময়

এইচ এম আমজাদ হোসেন মোল্লা

রবিবার সকালে রাজধানীর ঐতিহ্যবাহী হোটেল সোনারগাঁওয়ে দেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও জননেতা তারেক রহমান। কুশল বিনিময়কালে জাতীয় প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহেসিনের সঙ্গে তিনি আন্তরিক মতবিনিময় করেন। এ সময় দেশের সাংবাদিক সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটো সাংবাদিক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদসহ দেশের খ্যাতনামা ও সিনিয়র ফটো সাংবাদিক নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে তারেক রহমান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, একটি শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম স্তম্ভ। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সত্য তুলে ধরতে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত সাংবাদিক নেতারাও গণমাধ্যমের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *