“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ঢাকা উত্তর ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ জন

তাহের তারেক

মঙ্গলবার (৪, মার্চ) রাতে
ঢাকা উত্তর (ডিবি) পুলিশের অভিযানে ৩ জন অভ্যাসগত চোর চক্রের সদস্যকে গ্রেফতার , ২ টি অটোরিকশা ও ১টি ট্যাব উদ্ধার।

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ০৩ (তিন) জন অভ্যাসগত চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ০২ (দুই) টি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ০১ (এক) টি Samsung Galaxy Tab উদ্ধার করা হয়।

অদ্য ০৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন নয়াবাড়ি রেডিও কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে নিম্নবর্ণিত আসামীদের গ্রেফতার করা হয়:
১। আঃ রহমান (৪০), পিতা-মৃত আনছার শেখ
২। মোঃ নিজাম হাওলাদার (৪০), পিতা-মৃত আঃ হক
৩। ইসলাম সরকার (২০), পিতা-মুছা সরকার।

ঢাকা উত্তর ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে অপরাধের প্রবণতা অনেক বেশি আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছি।

উক্ত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

One thought on “ঢাকা উত্তর ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *