“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

জেরিন ক্যারিয়ারের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করলেন

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী জেরিন খান। ক্যারিয়ারের শুরু থেকেই গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করেছেন। তবে রূপালি পর্দার পেছনের গল্পটা সবসময় মসৃণ হয় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের অন্যতম এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

‘আকসার ২’ ছবির শুটিং সেটে কীভাবে তাকে হেনস্তা ও প্রতারণার শিকার হতে হয়েছিল, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। জারিন জানান, ‘হেট স্টোরি ৩’ এর সাফল্যের পর তাকে ‘আকসার ২’ ছবির প্রস্তাব দেন পরিচালক অনন্ত মহাদেবন।

শুরুতেই তাকে আশ্বস্ত করা হয়েছিল যে, এটি একটি থ্রিলারধর্মী ছবি হবে এবং এতে ‘হেট স্টোরি ৩’-এর মতো খোলামেলা দৃশ্য থাকবে না। কিন্তু শুটিং ফ্লোরে যাওয়ার পর পাল্টে যায় দৃশ্যপট। জারিন বলেন, ‘তারা আমাকে খুব মার্জিত ইংরেজিতে বলেছিল যে, আমরা কোনো ‘হেট স্টোরি ৩’ বানাচ্ছি না। আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু সেটে যাওয়ার পর দেখি, প্রতিটা দৃশ্যই চুমুর মাধ্যমে শেষ হচ্ছে।

এমনকি হুটহাট আমাকে অন্তর্বাস (ব্রা) পরে অভিনয় করার জন্য চাপ দেওয়া হতো।’ অভিনেত্রীর দাবি, এই পরিস্থিতির পেছনে মূল কারিগর ছিলেন পরিচালক নিজেই। জারিনের কথায়, ‘পরে বুঝতে পেরেছি পরিচালকই ছিলেন আসল অপরাধী। তিনি প্রযোজকদের কাছে গল্পের এক সংস্করণ বলতেন, আর আমার ও পোশাক ডিজাইনার শাহিদ আমিরের কাছে বলতেন অন্য সংস্করণ।’

তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম এই ধরনের দৃশ্যে আমার আপত্তি নেই, কিন্তু আপনারা তো আমাকে ভিন্ন গল্প বলেছিলেন। প্রযোজকরা চেয়েছিলেন আমি খোলামেলা দৃশ্য করি কারণ আমি আগের ছবিতে তা করেছি। কিন্তু এটি পুরোপুরি ভুল ধারণা।’

One thought on “জেরিন ক্যারিয়ারের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *