“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

নিখোঁজের ৭ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

এন.নাজনীন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর মনকোটা গ্রামে পুকুর থেকে চাঁদনী আক্তার (৯) ও নুরজাহান বেগম (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।একজন মো: আঙ্গুর মিয়া, অপরজন মো: সাস্তু মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার(১৬/০৪/২৬) দুপুর ২টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে রাত ৮.৩০মিনিটের দিকে তাদের বাড়ির পাশে রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

দুজনেই সম্পর্কে প্রতিবেশী ও খেলার সাথী ছিল। স্থানীয়রা জানান, অত্যন্ত মর্মান্তিক বিষয় হলো শিশু দুটি সাঁতার জানা সত্ত্বেও পুকুরের হাঁটু সমান পানিতে তাদের মৃত্যু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা কেউ বুঝতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *