“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

সরকারের দেয়া বন্দোবস্ত ভূমি দখল চেষ্টার অভিযোগ

‎‎জুনায়েদ কামাল

‎নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চর মটুয়ায় সরকারের দেয়া বন্দোবস্ত ভূমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ‎‎সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাতে ইউনিয়নের আবুয়াডগী সূর্য্যনারায়ন বহর সংযুক্ত কালভার্ট সংলগ্ন খালপাড়ে এ দখল চেষ্টার ঘটনা ঘটে।

‎‎অভিযোগকারী মাওলানা মাছুম বিল্লাহ জানান, বাংলাদেশ সরকার ১৯৯৩-৯৪ ইং সালে আমার বাবা নুরুল আলম ও মা নুর জাহান বেগমের নামে দুই একর জমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেয়। বন্দোবস্ত জমি পেয়ে আমরা এ যাবৎ ভোগ দখল করে আসছি। ‎মাওলানা মাছুম বিল্লাহ আরও জানান, আমি মাইজদী একটি মাদ্রাসা ও মসজিদে চাকুরি করায় আমার পরিবার নিয়ে মসজিদ প্রাঙ্গনে বাসা ভাড়া করে থাকি।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

‎‎হঠাৎ গত সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাতে সিএনজি চালক ইউসুফ তার স্ত্রী ফাতেমা ও সন্তানকে নিয়ে আমার বসত ঘরের দরজার তালা ভেঙে বাড়িটি দখল চেষ্টা করে, আমরা ইউসুফ ড্রাইভারকে আমাদের বাড়িতে তার স্ত্রী সন্তানকে নিয়ে আসার কারণ জিজ্ঞাসা করলে ইউসুফ ড্রাইভার চেয়ারম্যানের নির্দেশে এসেছে বলে জানায়।

‎এ বিষয়ে ইউসুফ ড্রাইভারের সাথে কথা বললে ইউসুফ ড্রাইভার জানায়, আমি আমার দুই স্ত্রী নিয়ে বিপাকে আছি, তাদের দুইজনকে থাকার জায়গা দিতে না পারায় চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরীর স্বরনাপন্ন হই, চেয়ারম্যান আমাকে এই ঘরে থাকার জন্য বলেন, তাই আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এই ঘরে আশ্রয় নিয়েছি। ‎এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী জানান, ইউসুফ আমার কাছে তার দুই পরিবারের থাকার জায়গার সমস্যা নিয়ে আসলে আমি তাকে বলি যে, সরকারি খাস জমি কোথাও খালি হলে আমি তাকে ব্যবস্থা করে দেবো। তবে এভাবে হঠাৎ কারো ঘর দখল করে থাকার জন্য আমি তাকে নির্দেশনা দেইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *