“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ঢাকা২৪নিউজের সংবাদে নড়েচড়ে বসল প্রশাসন: সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযান, জরিমানা

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় ও প্রতিশ্রুত সেবা প্রদান না করার দায়ে কয়েকজন চালককে জরিমানা করা হয়েছে।

জানা যায়, গত রোববার (৩১ মে) একটি জাতীয় গণমাধ্যমে ‘সিরাজগঞ্জে সিএনজি ভাড়ার নৈরাজ্য, অভিযোগ নেই বিআরটিএর কাছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এরই ধারাবাহিকতায় সোমবার (১ জুন) জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের প্রতি প্রতিশ্রুত সেবা নিশ্চিত না করার অভিযোগে পাঁচজন সিএনজি চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চালক ও মালিকপক্ষকে ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, “যাত্রীদের স্বার্থ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • আরও পড়ুন

সিরাজগঞ্জ থেকে বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজিগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়েছে এবং অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে।” তিনি আরও জানান, গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও ভোক্তা হয়রানি রোধে নিয়মিত তদারকি কার্যক্রম চলমান থাকবে। পূবের করা নিউজের লিংক দেয়া হলো: সিএনজি ভাড়ার নৈরাজ্য, অভিযোগ নেই বিআরটিএর কাছে

One thought on “ঢাকা২৪নিউজের সংবাদে নড়েচড়ে বসল প্রশাসন: সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযান, জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *