
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তরুণ, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক কবির হোসেন রাকিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিকল্পিত অপপ্রচার ও মানহানিকর প্রচারণার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, সুশীল সমাজ এবং সচেতন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
জানা গেছে, সম্প্রতি কয়েকটি ভুয়া ফেসবুক আইডি ও উস্কানিমূলক পোস্টের মাধ্যমে সাংবাদিক কবির হোসেন রাকিবের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসায় একটি স্বার্থান্বেষী চক্র তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।
- আরও পড়ুন
- জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’
- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কমলনগরের সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা। তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও জনস্বার্থের পক্ষে কাজ করায় অনেক সময় অসাধু মহলের রোষানলে পড়তে হয়। সাংবাদিক কবির হোসেন রাকিবের বিরুদ্ধে চলমান অপপ্রচারও সেই অপচেষ্টারই অংশ।
এক যৌথ বিবৃতিতে স্থানীয় সাংবাদিক নেতারা বলেন,
“সাংবাদিক কবির হোসেন রাকিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে সাংবাদিক কবির হোসেন রাকিব বলেন, তার পেশাগত সাফল্য ও জনসম্পৃক্ততায় ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সমাজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত সাইবার অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন অপতৎপরতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/YbVjJ
https://shorturl.fm/E9uRT
https://shorturl.fm/z2SCl