“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বসুন্ধরা স্পোর্টস সিটির বিশ্বমানের বাস্কেটবল কোর্টে মুগ্ধ ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাস্কেটবল অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের আধুনিক উডেন (কাঠের) বাস্কেটবল কোর্ট। বিশ্বমানের এই ভেন্যু পরিদর্শন করে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার (২ জুন) কোর্টটি পরিদর্শনে যান বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার।

  • আরও পড়ুন

পরিদর্শনকালে অতিথিদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। তিনি জানান, জাতীয় দলের খেলোয়াড়দের অনুশীলন ও দক্ষতা উন্নয়নের জন্য এই আধুনিক কোর্ট ব্যবহারের ব্যাপারে ফেডারেশন এবং জাতীয় দলের কোচ গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

বিশ্বমানের অবকাঠামো, অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উডেন ফ্লোরিং দেখে মুগ্ধ হন ফেডারেশনের কর্মকর্তারা। তারা মনে করেন, এমন আধুনিক ক্রীড়া অবকাঠামো দেশের বাস্কেটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং খেলাটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হবে।

ফেডারেশনের কর্মকর্তারা ভবিষ্যতে এই ভেন্যুতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তাদের মতে, আন্তর্জাতিক মানের এই কোর্টে নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের খেলোয়াড়রা আরও দক্ষ হয়ে উঠবেন এবং বৈশ্বিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা অর্জন করবেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

সংশ্লিষ্টরা আশা করছেন, বসুন্ধরা স্পোর্টস সিটির এই আধুনিক বাস্কেটবল কোর্ট দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং বাস্কেটবলকে জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *